TERMS AND CONDITIONS
এই সংগঠনের সদস্য হতে হলে তরুণ সংসদের জারি করা এই শর্তাবলি গুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে।
সদস্য পদের শর্তাবলী
- সদস্য সংগ্রহ ফরমে সনদপত্র সংক্রান্ত সকল তথ্য প্রদান করতে হবে।
- যেহেতু সংগঠনটি অলাভজনক তাই সদস্যদের প্রদত্ত নির্ধারিত চাঁদা অফেরৎযোগ্য।
- সংগঠনের নির্ধারিত চাঁদা প্রতি মাসের ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে।
- বিনা পারিশ্রমিকে কাজ করার মন মানসিকতা এবং স্বেচ্ছাব্রতী মনোভাবপন্ন এবং সমাজের তথা দেশের উন্নয়নে কাজ করার লক্ষ্যে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে ইচ্ছুক হতে হবে।
- নৈতিকতা বিরোধী কোন কার্যক্রমে লিপ্ত না থাকা, যাতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়।
- সদস্যকে অবশ্যই মুক্তচিন্তা, দেশপ্রেম, নীতিবান, চরিত্রবান হতে হবে।
- সংগঠনকে সকল প্রকার রাজনৈতিক প্রভাব হতে মুক্ত রাখতে সদস্যদের সংকল্পবদ্ধ থাকতে হবে।
- কোন সদস্য যদি তার সদস্যপদ স্বেচ্ছায় বাতিল করতে চায় সেক্ষেত্রে পরিচালনা কমিটিকে অবহতি করে তার সদস্যপদ বাতিল করতে হবে।
বিঃদ্রঃ উপরোক্ত শর্তাবলী বা নিয়ম লঙ্ঘন করলে সদস্যপদ সরাসরি বাতিল বলিয়া গণ্য হবে। তরুণ সংসদে জারি করা শর্তাবলীর বিপক্ষে থাকলে বা কোন অনিয়মের অভিযোগ আসলে আপনার সদস্য পদ বাতিল করার ক্ষমতা তরুণ সংসদ রাখে।
0 Comments